× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মধুখালী প্রতিনিধি

মধুখালী উপজেলায় স্কুলের প্রধান শিক্ষকদের সাথে আব্দুল্লাহ আল মামুনের মতবিনিময়

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
modhukhali

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৯৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং কর্মচারী ও ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং কর্মচারীদের সাথে মতবিনিময় করবেন ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য আব্দুল্লাহ আল মামুন ।

এরই আলোকে সোমবার (১৮ই সেপ্টেম্বর) সকালে উপজেলার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় ও মধুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় করেন।

মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (আওয়ামীলীগ সরকারের) উন্নয়ন তুলে ধরেন সকলের সামনে। এ ছাড়া উন্নয়নের লিফলেট বিতরন করেন এবং নৌকা প্রতীকে ভোট চান সকলের কাছে।

মামুন বলেন, শেখ হাসিনা সরকার আছে বলেই দেশে এতো উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

এ ছাড়া আব্দুল্লাহ আল মামুন উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষক কর্মচারীদের কাছে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচার করছেন, উন্নয়নের লিফলেট বিতরণ করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান। এ সময় সঙ্গে ছিলেন বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ জালাল উদ্দিন জালাল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..