× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

মধুখালী উপজেলাধীন কামারখালীতে আইন শৃংখলা বাহিনী দরকার

admin
হালনাগাদ: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলায় ১১টি ইউনিয়নের মধ্যে কামারখালী একটি এবং এটিই ১নং ইউনিয়ন। এই ইউনিয়ন ছোট বড় ২৮টি গ্রাম নিয়ে গঠিত। ইউনিয়নের সীমারেখা অনেক বড় তাছাড়া নদীমাতৃক এলাকা এবং সীমান্ত এলাকার মত ইউনিয়ন। এই ইউনিয়নের রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট কাঁচা এবং নদী ভাঙ্গন এলাকা। গাড়ি যাতায়াতের ভাল কোন যোগাযোগ ব্যবস্থা নাই।

যার কারণে কামারখালীতে গড়ে ওঠেছে অবৈধ রমরমা ব্যবসার ঘাটি এবং আস্তানা এইগুলো হলো

১। সালামতপুর নদীর ঘাট ২। কোমরপুর খেওয়া ঘাট ৩। রাজধরপুর ঘাট ৪। দয়ারামপুর ঘাট ৫। কামারখালী ফেরী ঘাট ৬। কামারখালী গড়াই নদীর বালুচর ৭। গড়াই সেতুর ঘাট হয়ে কামারখালী বাজারে প্রবেশ করে মাদকদ্রব্যাদি। আর এই নেশাদ্রব্যাদি কামারখালী ইউনিয়নের ১। সরকারের বাগানে ২। ডাকবাংলা প্রাঙ্গনে ৩। মছলন্দপুর খোলা মাঠ প্রাঙ্গনে ৪। রেলবস্তিতে ৫। মছলন্দপুর বিশ্বাসপাড়া ৬। কামারখালী নলিয়াপাড়া ৭। কামারখালী মোল্যাপাড়া ও ব্যাপারীপাড়া ৮। কামারখালী কলেজপাড়া ৯। কামারখালী পুরাতন ফেরী ঘাট এবং কামারখালী মৎস্য আড়ৎ এই আস্তানা গুলোয় জমে উঠেছে তাস, জুয়া, লুডু, কেরামবোর্ড, মদ, গাজা, ফেনসিডিল এবং নেশার রমরমা ব্যবসা এবং নেশাখোরদের আস্তানা।

যার কারনে কামারখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুরি, ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামা এবং খুনখাবারির কার্যকলাপ অহরহ ঘটে যাচ্ছে। এগুলো প্রতিহত করার করো সামর্থ নাই। তাই এইগুলো  প্রতিহত করতে হলে কামারখালীতে একটি সার্বক্ষণিক আইন শৃংখলা বাহিনীর ঘাটি স্থাপন করা একান্ত প্রয়োজন বলে অত্র ইউনিয়নের সুধীজন, জ্ঞানী-গুণী এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ মনে করেন।


এ ক্যটাগরির আরো খবর..