× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

মধুখালী উপজেলা পরিষদে উপ-নির্বাচনে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শহীদুল ইসলামের নির্বাচনী গনসংযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
শহীদুল ইসলামের নির্বাচনী গনসংযোগ

মধুখালী প্রতিনিধিঃ আগামী ২৮শে ফেব্রয়ারী-২০২১ইং আসন্ন মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এই নির্বাচনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও মধুখালী উপজেলা যুবলীগের সাহসী, সংগ্রামী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী লড়াকু সভাপতি মোঃ শহীদুল ইসলাম একজন প্রার্থী।

তিনি প্রার্থীতা দাবী করে তৃন পর্যায় জনগনের সাথে গনসংযোগ করে বেড়াচ্ছেন। দেখা যায় তিনি সকলের আস্থাভাজন প্রিয়নেতা। সকলের দাবী এই মূহূর্তে তার মত একজন সৎ , সাহসী , অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী নেতার উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দরকার। তাই তিনি উপজেলা পরিষদের মনোনয়ন পাওয়ার আশায় এবং জনগনের খেদমত করার জন্য মধুখালী উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গনসংযোগ করে বেড়াচ্ছেন।

সেই হিসেবে শনিবার রাতে কামারখালী বাজারে সবার সাথে গনসংযোগ করেন এবং সবার নিকট দোয়া সমর্থন ও ভোট আশা করেন। তাই আমরা উপজেলা বাসী দোয়া করি তারমত একজন সৎ ও যোগ্য লোক মনোনয়ন পেয়ে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে জনগনের আশা আকাংক্ষা পূরন করুক এটাই মধুখালী উপজেলা বাসীর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আঃ রহমান এর নিকট চাওয়া ও পাওয়া। তার সঙ্গে আছেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার সহ মধুখালী উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া কামারখালী বাজার ও ইউনিয়নে গনসংযোগে ছিলেন কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু. আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ সামসুল আলম মোল্যা সোনা সহ আড়পাড়া- কামারখালী ইউনিয়ন যুবলীগ ও আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..