× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ সহিদুল ইসলাম . মধুখালী প্রতিনিধি

মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে বিদায় সংবর্ধনা দিল মধুখালী প্রেসক্লাব

Kishori
হালনাগাদ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
কে বিদায় সংবর্ধনা দিল মধুখালী প্রেসক্লাব

মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রাসেলকে মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় মধুখালী প্রেসক্লাবে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান মুবিন এর সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান , মধুখালী উপজেলা বিএনপি সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, সাধারন সম্পাদক আব্দুল আলীম মানিক, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান পলাশ প্রমুখ।

বিদায়ী ইউএনও মোঃ আবু রাসেল তার বক্তব্যে বলেন, ‘এই উপজেলায় যোগদানের পর থেকেই মানুষের খুব কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। এখানের মানুষের সঙ্গে আত্মার বন্ধন তৈরি হয়েছে। সর্বোচ্চ পেশাদারি বজায় রেখে কাজ করতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত ও উপজেলার সাংবাদিক ভাইয়েরা সর্বাত্মক সহযোগিতা করেছেন।

তিনি আরও বলেন, “মধুখালী উপজেলাবাসীর ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন স্মরণে রাখব এবং আমার শ্বশুর বাড়ী ঝিনাইদহ কালীগঞ্জ যাওয়ার পথে মধুখালী উপজেলা বিএনপি সভাপতি ও সাধারন সম্পাদক সহ উপজেলার সকল নেতৃবৃন্দের সাথে এবং মধুখালী প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক এবং অন্যান্য সাংবাদিকদের সাথে দেখা করে যাবো।

এ সময় প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ আলী মুনসুর দাউদ, উপজেলা বিএনপি’র সহ সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাকী, মোঃ সাঈদুর রহমান , মোঃ হাবিবুর রহমান মিয়া হাবিব, মোঃ শরিফুল ইসলাম ফকির, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক বাবলু কুমার রায় , সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু , পৌর বিএনপি সাধারন সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..