মঙ্গলবার পিরোজপুরে যাচ্ছেন এরশাদ

বিশেষ প্রতিবেদকঃ  সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মঙ্গলবার পিরোজপুর যাচ্ছেন।  সেখানে মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে দুপুরে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

আজ সোমবার জাতীয় পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গা, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ তার সফর সঙ্গী হিসেবে পিরোজপুর যাবেন।

এতে আরো বলা হয়, মঙ্গলবার দুপুর দেড়টায় ঢাকা থেকে হেলিকপ্টারে পিরোজপুরের মঠবাড়িয়ার উদ্দেশে যাত্রা করবেন এরশাদ।

এরপর দুপুর আড়াইটায় পিরোজপুর মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।