জেলে হিন্দি সিনেমা দেখেন বেগম খালেদা জিয়া

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া হিন্দি সিনেমা দেখতে ভালোবাসেন। তিনি যেন সব ধরনের হিন্দি সিনেমা দেখতে পারেন সেজন্য সরকার জেলে ডিস অ্যান্টেনাও লাগিয়ে দিয়েছে। তার রুমে এসি লাগিয়ে দিয়েছে। সেখানে তিনি নিয়মিত হিন্দি সিনেমা দেখেন। বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়াকে কারাগারে যে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে তা বাংলাদেশের আর কোনো আসামিকে দেওয়া হয়নি।

তিনি বলেন, আদালতে গিয়ে তারা (বিএনপি) হাঙ্গামা করে। এর আগেও নিম্ন আদালতে হাঙ্গামা করেছে।

তিনি আরও বলেন, তাদের (বিএনপি) কথা হচ্ছে খালেদা জিয়াকে ৫ মিনিটের মধ্যে জামিন দিতে হবে। জামিন দেবে কী দেবে না সেটা আদালতের ব্যাপার। বেগম জিয়া আমার মায়ের সমান ঠিক আছে কিন্তু তিনি রাক্ষ্মসী মা। তিনি মানুষ পুড়িয়ে মেরেছেন। এতিমদের টাকা মেরে খেয়েছেন।

সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, অভিনেতা এটিএম সামসুজ্জামান, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।