× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

ভয়াবহ তুষারধসে কাশ্মীরে সেনা জওয়ান সহ মৃত কমপক্ষে ৮

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ভয়াবহ তুষারধসের জেরে কাশ্মীরে মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। এর মধ্যে তিনজন সেনা জওয়ান বলে জানা গিয়েছে। এদিন দুটি তুষারধসের ঘটনা ঘটেছে। কুপওয়ারাতে মাছিল সেক্টরে তুষারধসে ওই তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই সেনা জওয়ান।

অন্যদিকে গগনগীরের কাছে কুলান গ্রামে তুষারধসে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেন্ট্রাল কাশ্মীরের গান্দেরবাল জেলার সোনমার্গে ওই গ্রামটি অবস্থিত। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে ওই এলাকার সেনা এবং পুলিশেরা। বিপর্যস্ত এলাকা শ্রীনগর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। উদ্ধারকারী দল সেই কারণে গাড়ি নিয়ে ওই এলাকায় যেতে পারেনি। ফলে পৌছতে দেরি হয়ে যায়। তাই পায়ে হেঁটেই উদ্ধারকারী দল পৌঁছে যায় ওই এলাকায়।

একদিকে যেমন, জম্মু কাশ্মীরের উঞ্চু অঞ্চলগুলি এবং লাদাখ মারাত্মক তুষারপাতের মুখোমুখি হয়, অন্যদিকে ওই রাজ্যের সমভূমি অঞ্চল মুখোমুখি হয় ব্যাপক বৃষ্টির। লাদাখ এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে একজন কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন অঞ্চলে স্বল্প-ঝুঁকিপূর্ণ তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি যে এলাকাগুলি ঝুকিপূর্ণ সেই এলাকাগুলিকে সাধারণ মানুষকে এড়িয়ে যেতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..