× Banner
সর্বশেষ
আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী

ভয়কে জয় করে পরিস্থিতি মোকাবেলা করতে হবে-আব্দুল হাই এমপি

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি বলেছেন, সকল ভয়কে জয় করে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বর্তমানে যে ঘটনা গুলো ঘটছে তাতে সাধারণ মানুষের ভয় পাওয়াটা স্বাভাবিক। তবে এ ভয়কে জয় করে সকল পরিস্থিতি নিয়ন্ত্রন করতে হবে।

আজ শনিবার শ্রী শ্রী রাধা মদন গোপাল মঠের  গোসাঁই (সেবায়েত) শ্যামানন্দ দাস হত্যাকান্ডের ঘটনা স্থল পরিদর্শণকালে স্থানীয় সংখ্যালঘুদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা বাধা দিয়েছিল সেই স্বাধীনতা বিরোধী গোষ্টি দেশে অস্থিতিশলী করতে এ ধরনের গুপ্তহত্যা চালাচ্ছে। কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সংখ্যালঘুদের পাশে আছে। যেকোন প্রকার সহযোগীতার সরকারের পক্ষ থেকে করা হবে।

এমপি বলেন, দেশকে অশান্তির দিকে ঠেলে দিতে স্বাধীনতা বিরোধীরা যে চক্রান্ত করছে তা কখনও হতে দেওয়া হবে না। এজন্য সামাজিক সচেতনতা বাড়াতে হবে। সরাসরি ঢাকা থেকে শনিবার বিকাল ৫ টার দিকে মঠ প্রাঙ্গণে নামেন তিনি।

সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, এ্যাড. আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাকিম আহম্মেদ, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, কোষাধ্যক্ষ জোয়াদ আলী বিশ্বাস, ঝিনাইদহ পৌর সভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকা, কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক রানা হামিদসহ অন্যানোরা।

উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার উত্তর কাষ্ট সাগড়া শ্রী শ্রী রাধা মদন গোপাল মঠের গোসাঁই (সেবায়েত) শ্যামানন্দ দাস কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা।


এ ক্যটাগরির আরো খবর..