× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

অনলাইন ডেস্ক

ভ্রমণের ক্লান্তি ভোলায় মুরুং ঝর্ণা

admin
হালনাগাদ: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
ভ্রমণের ক্লান্তি ভোলায় মুরুং ঝর্ণা

বান্দরবানে ভ্রমণপিপাসুদের মূল আকর্ষণ হচ্ছে পাহাড়ের ছোট-বড় অসংখ্য ঝর্না। এর মধ্যে পাহাড়ের চূড়া থেকে ঝরে পড়া মুরুং ঝর্ণা ভ্রমণপিপাসু মানুষদের নতুন আকর্ষণ।


প্রশশাসন ও স্থানীয়দের তথ্যমতে, বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে মুরুং ঝর্ণার অবস্থান। বান্দরবান-লামা, সূয়ালক সড়কের মাঝেরপাড়া হয়ে হেডম্যান পাড়া পর্যন্ত গাড়ির পথ। তারপর সেখান থেকে পাহাড়ি ঝিরি পথে এক ঘন্টা পায়ে হাঁটার পর পাহাড়ের ম্রো জনগোষ্ঠীদের গ্রাম। মুরুং অধ্যুষিত জনগোষ্ঠীদের পাহাড়ী গ্রাম এলাকায় অবস্থান হওয়ায় স্থানীয় ভ্রমণকারীদের মুখে মুখে ঝর্ণাটির নামকরণ হয়েছে মুরুং ঝর্ণা।

সূয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, মুরুং ঝর্ণাটি খুবই সুন্দর। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মুরুং ঝর্ণাটি দেখতে ভীড় জমাচ্ছে মানুষ। স্থানীয়রা দর্শনার্থীদের ভ্রমণে সার্বিক সহযোগিতা করেন।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পর্যটকদের সুবিধার্থে নতুন নতুন দর্শনীয় স্থান খুঁজে বের করা হচ্ছে। মুরুং ঝর্না তারমধ্যে একটি। পর্যটকদের নিরাপদ ভ্রমণ এবং দর্শনীয় স্থানগুলোর উন্নয়নে সরকার নানামুখী প্রদক্ষেপ হাতে নিয়েছে। এরমধ্যে পুরানো পর্যটন স্পটগুলোর সৌন্দর্য বর্ধণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..