× Banner
সর্বশেষ
বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের

নিউজ ডেস্ক

সাংবাদিকতায় ট্রাব আজীবন সম্মাননায় ভূষিত হবেন নঈম নিজাম

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
সাংবাদিকতায় ট্রাব আজীবন সম্মাননা

প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য বরেণ্য সাংবাদিক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টুয়েন্টি ফোর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নঈম নিজামকে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড-২০২১ এ ভূষিত করবে।
আগামী ২০ নভেম্বর ২০২১ শনিবার বিকেল ৪টায় ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জুরীমন্ডলীর মূল্যায়নে শ্রেষ্ঠত্বের বিচারে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চনাটক, যাত্রা, নৃত্য ও সাংবাদিকতা বিভাগে ট্রাব অ্যাওয়ার্ড-২০২১ প্রদান অনুষ্ঠানে বরেণ্য সাংবাদিক, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়গন প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন।
চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চনাটক, যাত্রা, নৃত্য ও সংগীতাঙ্গনের তারকা শিল্পীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ ও পারফর্ম করবেন।
ট্রাব অ্যাওয়ার্ড উদযাপন কমিটির চেয়ারম্যান সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত ও সভাপতি সালাম মাহমুদ অনুষ্ঠানে সাংস্কৃতিকমনা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..