× Banner
সর্বশেষ
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি

ভোলায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Distribution-of-educational-materials-in-Bhola.jpg

কামরুজ্জামান শাহীন, ভোলা: ঢাকা রোটারী ক্লাব অব স্কাইলাইন’র পক্ষ থেকে ভোলায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ভোলা শহরের বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এ উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
রোটারী ক্লাব অব স্কাইলাইনের সভাপতি খাদিজা আক্তার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন-ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন। প্রবীণ সাংবাদিক এমএ তাহের, প‚র্ব ইলিশা ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ, প্রভাষক রেহানা ফেরদৌস, আবৃত্তি শিল্পী শারমিন জাহান শ্যামলি প্রমূখ। স্বাগত বক্তব্য দেন বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক কবির।

এ সময় বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মধ্যেও অনেক প্রতিভা রয়েছে। তাদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। তাদেরকে অবহেলা করা যাবে না। তাদের দিকে লক্ষ্য রাখতে হবে এবং বিশেষ যত্ন নিতে হবে। এরা পরিবারের বোঝা নয়, এরাই একদিন হবে পরিবারের অন্যতম সচ্ছল ব্যক্তি।

অনুষ্ঠানে রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শতাধিক শিশুকে স্কুল ব্যাগ, খাতা-কলম, রং পেন্সিল দেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের জন্য একটি স্কুল ভ্যান দেওয়া হয়।
এর আগেও রোটারি ক্লাব অব স্কাইলাইন ঢাকা করোনাকালীন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার, ক্ষতিগ্রস্তদের মধ্যে মাছের পোনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..