ভোলার বোরহানউদ্দিনে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি॥  ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ভোলা-চরফ্যাশন মহাসড়কের বাকলাই বাড়ির পাশে থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(২২জুলাই) সকালে এই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু.এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকালে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ভোলা-চরফ্যাশন মহাসড়কের বাকলাই বাড়ির পাশে থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। লাশটি বোরহানউদ্দিন হাসপাতালে রাখা হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত, মৃত এই অজ্ঞাত যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।