× Banner
সর্বশেষ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ডেস্ক

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তারেক রহমান -জহির উদ্দিন স্বপন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অঙ্গীকার পুনরায় তুলে ধরেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

আজ কাতার গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার প্রবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন কাজ করছে। এরই অংশ হিসেবে একটি অ্যাপ চালু করার কাজ চলছে। যার মাধ্যমে প্রবাসীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোটের জন্য প্রস্তুতি নিতে পারবেন।”

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমান প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার নির্দেশনায় দলীয়ভাবে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

মতবিনিময় সভায় কাতারে বসবাসরত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পেশার প্রবাসীরা অংশগ্রহণ করেন। তারা প্রিয় নেতার সঙ্গে প্রবাসীদের সমস্যা, ভোটাধিকার, রাজনৈতিক প্রেক্ষাপটসহ নানা বিষয় নিয়ে আলোচনা ও মতামত প্রদান করেন।

সভার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন কাতার প্রবাসী গৌরনদী-আগৈলঝাড়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক ছাত্রনেতা, বর্তমানে কাতার যুবদল নেতা মামুন মৃধা।


এ ক্যটাগরির আরো খবর..