সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে সাত লাখ টাকার মালামাল জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে সাত লাখ টাকার মালামাল জব্দ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
(১০ অক্টোবর) শুক্রবারে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, কালিয়ানী ও ঘোনা বিওপি’র বিশেষ আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় ঔষধ, শাড়িসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক ৭,২৫,০০০ টাকা।
সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক জানান, জব্দকৃত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানায় বিজিবি। আটক মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।