× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

ভোট গ্রহণ শেষ, গণনা চলছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

রংপুর প্রতিনিধিঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। ভোট গণনা শেষ হলেই চূড়ান্ত ফলাফল প্রকাশের মধ্য দিয়ে জানা যাবে তিন প্রার্থীর মধ্যে বিজয়ের মালা গলায় দিয়ে কে হতে যাচ্ছেন রসিক মেয়র।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮ থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রের ১১২২টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টার দিকে ভোট গ্রহণ শেষ হয়।

এবারের রসিক নির্বাচনে সবগুলো কেন্দ্রে ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হলেও শুধুমাত্র ২৫ নম্বর ওয়ার্ডের বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সকালে ভোটগ্রহণ শুরু হলে প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের চেয়ে পুরুষের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথেই নারী ভোটারের উপস্থিতিও বাড়তে শুরু করে।

নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র পদে প্রতিধন্ধিতা করছেন সদ্য সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির প্রার্থী হিসেবে প্রতিধন্ধিতা করছেন কাওসার জামান বাবলা ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন মোস্তাফিজার রহমান মোস্তফা । সকালে তারা নিজ নিজ কেন্দ্রে ভোটা দিয়েছেন।

রংপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন।


এ ক্যটাগরির আরো খবর..