ভেদরগঞ্জে ২০ মণ জাটকাসহ ২ জন আটক

শরীয়তপুর প্রতিনিধি ॥ রবিবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিসার সোহেল মোহাম্মদ রিগ্যানের নেতৃত্বে কাঁচিকাটা ইউনিয়নের দুলারচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ২০মণ জাটকা ইলিশ জব্দ করেছে।

এসময় জাটকা পরিবহনের দায়ে ইঞ্জিন নৌকার ২ চালকে আটক করে সখিপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

জব্দ করা জাটকা উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। আটকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।