এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ দৈনিক খুলনাঞ্চলের পাটকেলঘাটা প্রতিনিধি এস.এম মফিদুল ইসলামকে সাতক্ষীরা জেলা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের জেলা সাংগঠনিক নির্বাচিত করায় নব নির্বাচিত জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ৭১ টিভির বরুণ ব্যানার্জী ও জাগো নিউজের আকরামুল ইসলামকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হাই, সাবেক প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম সাগর, সহ-সভাপতি এম,এম হায়দার আলী, মোঃ কামরুজ্জামান মোড়ল, প্রভাষক নাজমুল হক, সাধারণ সম্পাদক শেখ শওকত হোসেন, অর্থ সম্পাদক আশরাফ আলী, যুগ্ম সম্পাদক আবু হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন হোসাইন, প্রচার সম্পাদক বাবলা সরদার, দপ্তর সম্পাদক আমিনুর রহমান সোহাগ, ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান সুরুজ, সদস্য শেখ মমিনউদ্দীন, মহিব বিল্লাহ, কামরুজ্জামান রিকু, ইমাম হোসেন বাবু, আমিনুর রহমান, সুমন হোসেন, শেখ মখফুর রহমান জান্টু।




