শরীয়তপুরে কৃষি প্রযুক্তি মেলা শুরু

শরীয়তপুর প্রতিনিধি ॥  “প্রযুক্তি নিয়ে করব কৃষি, লাভ আসবে অহর্নিশি, ডিজিটাল করব কৃষি, সুখে থাকবো দিবানিশি” এই শ্লোগানের মধ্য দিয়ে শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ীর সহযোগিতায়, সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ প্রকল্পের অর্থায়নে সদর উপজেলা পরিষদ মাঠে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলার গেটে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন পিপিএম।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কবির হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম।

মেলা উপলক্ষ্যে বেলা ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। মেলায় বিভিন্ন কৃষি প্রযুক্তি সমন্বয়ে ২৪টি স্টল স্থাপন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।