× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

এবার থেকে ভারতের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে ভূতবিদ্যা

admin
হালনাগাদ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

ভারতের বেনারস বিশ্ববিদ্যালয়ে বৈধতা পেল ভূতবিদ্যা। অনেকেই বলছেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বিষয়ের সংযোজন নিঃসন্দেহে প্রশংসার। এবার থেকে অলৌকিক বিষয় নিয়ে উত্‍সাহী শিক্ষার্থীরা এবার ছয় মাসের সার্টিফিকেট কোর্স করতে পারবেন ভারতের ঐতিহাসিক ওই বিশ্ববিদ্যালয়ে।

ভূতবিদ্যা আসলে একটি সাইকোথেরাপি। ছয় মাসের প্রশংসাপত্র কোর্সে মনের অন্ধকার ও অজানা জগতে উঁকি দিয়ে মানসিক অবস্থা বুঝে সঠিক চিকিত্‍সার হদিস দিতে পারেন চিকিত্‍সকরা।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক অদ্ভুত ঘটনার ব্যাপারে বিস্তারিত পড়াশোনা করে মানুষের মনের গভীরে প্রবেশ করে বিষয়টির সমাধান করার অন্য পন্থা হলো এই ভূতবিদ্যা।

ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন ও সার্জারি এবং ব্যচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি ডিগ্রিধারী চিকিত্‍সকরা এই ভৌতিক সাইকোসোমেটিক ডিসঅর্ডার ও অসুস্থতাগুলোর প্রতিকার করার কোর্স করার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ডিন জানিয়েছেন, এটি ভূত সম্পর্কিত অজানা বস্তু ও সাইকোসোমেটিক ডিসর্ডার থেকে মুক্তির জন্য আয়ুর্বেদিক সমাধান অনন্য উপায়।

ওই বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের অধ্যাপক ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করার পর বিষয়টি বৈধতা দেয় বিশ্ববিদ্যালয়। আয়ুর্বেদের জন্য এটি আলাদাভাবেও কোর্স করা যাবে। শুধু তাই নয়, আয়ুর্বেদ থেকে দেওয়া হবে সার্টিফিকেট।


এ ক্যটাগরির আরো খবর..