× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

আজহারীর মাহফিলের ভুয়া ধর্মান্তরিত ১১ ভারতীয় মুসলমান আটক

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ আজহারীর মাহফিলে ধর্মান্তরিত হয়েছেন উল্লেখ করে যে ১১ জন লোক এতদিন প্রশংসায় ভেসেছিল তারাই এখন পুলিশের হাতে আটক। পুলিশ জানায় ধর্মান্তরিত ১২ জন আগে থেকেই মুসলিম এবং তাদের  কাছে ভারতের বৈধ পাসপোর্ট পাওয়া গেছে।

লক্ষ্মীপুর উপজেলার হাজীপুর পাটোয়ারীর বাড়িতে শুক্রবার রাতে অনুষ্ঠিত এক তাফসিরুল কোরআন মাহফিলে তারা হিন্দু পরিচয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু তারা আগে থেকেই মুসলমান এবং ভারতীয় ছিলেন। গ্রামের লিটন হাজারীসহ কয়েকজন বলেন, ১১ জনের মুসলমান নিবন্ধন থাকার পরও শুক্রবার মিজানুর রহমান আজহারী মাহফিলে মনির হোসেনকে সংকর অধিকারী, স্ত্রী রেখা অধিকারী ও সুজাতা অধিকারী, সন্তান মরিয়মকে মিতালী, শেফালীকে শেফালী বেগম, মারিয়াকে রুপালী, নুসরাতকে কোয়েল, জান্নাতকে শ্যামলী, আ. করিমকে রাজা, আয়েশাকে সুমা, আবদুল্লাহকে রাজেস এবং নাতি আ. রহমানকে সুর্য দেখিয়ে ধর্মান্তর হওয়ার ঘোষণা দেয়। তারা ভারত থেকে এদেশে এসে মিথ্যা ধর্মান্তরের নামে বাংলাদেশি নাগরিকত্ব এবং সুবিধা পেতে চেয়েছিল।

জানা যায়, রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নারায়ণপুর গ্রামের ডাক্তার আ. হাই বাড়ির মোসাম্মৎ ফাতেমা বেগমের ছেলে মনির হোসেন কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে যায়। সেখানে প্রতারণার মাধ্যমে ভাড়াটে বাসার চাচাতো ও জেঠাতো বোনকে বিয়ে করেন।

মনির হোসেনের প্রথম স্ত্রী রেখা অধিকারীর সংসারে মরিয়ম বেগম, শেফালী বেগম, মারিয়া আক্তার, নুসরাত জাহান, জান্নাত আক্তার এবং দ্বিতীয় স্ত্রী সুজাতা অধিকারীর সংসারে আ. করিম, আয়েশা আক্তার ও আবদুল্লাহর জম্ম হয়। ভারতে থাকাবস্থায় মনির হোসেন তার বড় মেয়ে শেফালী বেগমকে বাংলাদেশে বোন পারভিন বেগমের ছেলে পারভেজ হোসেনের সঙ্গে বিয়ে দেয়। কয়েক মাস আগে মনির পরিবারের সবাইকে নিয়ে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা গ্রামে বসবাস শুরু করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ২০১৯ সালের ১১ ডিসেম্বর মুসলমান হিসেবে দুই স্ত্রী ও সন্তানদের জন্ম নিবন্ধন করে। শুধু মনির ২০১৯ সালের ১৯ অক্টোবর রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে জন্ম নিবন্ধন করেন। সদ্য ধর্মান্তরিত মনিরের বরাত দিয়ে ছোট ভাই জহির উদ্দিন বলেন, হারিয়ে যাওয়ার পর বাড়ি-ঘরের ঠিকানা তিনি কাউকে বলতে পারেননি। কারো মাধ্যমে তিনি দেশ থেকে ভারতের কলকাতায় চলে যান।

সেখানে তিনি বন্দিখানায় ছিলেন। মুক্তি পেলেও তিনি দেশে আসতে পারেননি। কলকাতায় থাকতে গিয়ে তিনি নিজেকে হিন্দু পরিচয় দিতেন। এরপর এক হিন্দু মেয়েকে বিয়ে করেন। তার সংসারে সন্তান আসে। পরে তিনি আরও একটি বিয়ে করেন। এখন তার দুই সংসারে ৮ সন্তান রয়েছে। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি রামগঞ্জে চলে আসেন।

 মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন, তারা যে আগে থেকেই মুসলমান, এ বিষয়ে জানা ছিল না। এই মুহূর্তে আমি বেশি কিছু বলতে পারব না। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, ধর্মান্তরিত মনিরসহ ১১ জনের কাছ থেকে ভারতের পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টে মনিরের নাম শঙ্কর অধিকারী। তারা ভারতের নাগরিক। অবৈধ অভিবাসী হিসেবে তাদের আটক করে থানায় রাখা হয়েছে। পরে সঠিক প্রক্রিয়ায় তাদের ভারতে ফেরত পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..