× Banner
সর্বশেষ
সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, রবিশাল

ভুয়া এমবিবিএস চিকিৎসকের এক বছররে কারাদন্ড

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ভুয়া এমবিবিএস চিকিৎসক

নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নির্মান করে দীর্ঘদিন থেকে রোগীদের সাথে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন রেজাউল করিম নামের এক ব্যক্তি।

অবশেষে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভুয়া চিকিৎসক রেজাউল করিমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা এলাকার। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে উপজেলার পশ্চিম সাতলা গ্রামে মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নির্মান করেন। সেখানে তিনি জটিল সর্বরোগের চিকিৎসা দিয়ে এবং সার্জারির মাধ্যমে গ্রামের সাধারণ রোগীদের সাথে প্রতারনা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। সূত্রে আরও জানা গেছে, রেজাউল করিমের বিরুদ্ধে একাধিক রোগী ও নার্সকে যৌণ হয়রানি, মারধর, সাংবাদিকদের লাঞ্চিতসহ বিস্তার অভিযোগ রয়েছে।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান বলেন, স্থানীয়দের কাছ থেকে বিস্তর অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় রেজাউল করিম একটি সনদপত্র দেখিয়েছেন। যা ‘চার্টার অব অল ইন্ডিয়া কাউন্সিল অব ইন্ডো অ্যালোপ্যাথি অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন’ নামে ভারতীয় একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের। যারকোনো বৈধতা নেই। তিনি (রেজাউল) একজন ভুয়া চিকিৎসক হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি আব্দুর সালাম জানান, দন্ডপ্রাপ্ত রেজাউল করিমকে ওইদিন বিকেলে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..