× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

পিআইডি

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস ২০২৫  উদ্‌যাপিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস

যথাযোগ্য মর্যাদায় আজ বাংলাদেশ দূতাবাস, ভিয়েতনাম মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন করে।

 সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ উদ্‌যাপন শুরু হয়।  এ পর্বে জাতীয় সঙ্গীত পরিবেশনা ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

সন্ধ্যায় বিজয় দিবস উদ্‌যাপনের চূড়ান্ত পর্ব  অনুষ্ঠিত হয় ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে। ব্যানার, ফেস্টুন, ফুল এবং রঙিন আলোকসজ্জায় সাজে সজ্জিত করা হয় রাষ্ট্রদূতের বাসভবন। অনুষ্ঠানে ভিয়েতনামে বসবাসরত বিভিন্ন পেশা শ্রেণির  প্রবাসী বাংলাদেশি, হ্যানয়ে অবস্থিত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও কূটনীতিক, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। এ পর্বে আলোচনা সভা এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দ,  অসংখ্য শহিদ, সম্ভ্রম হারা মা-বোন  ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আরো শ্রদ্ধা জ্ঞাপন করেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত শহিদদের। অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতা যুদ্ধে মহান বিজয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। এর চেতনা আমাদের সকল উন্নয়ন অগ্রযাত্রার মূলমন্ত্র। আগামী দিনগুলোতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুনভাবে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান রাষ্ট্রদূত রহমান।

সাংস্কৃতিক পর্বে  ভিয়েতনামের এক ঝাঁক শিশু বিজয় দিবসের গানের তালে তালে দলীয় নৃত্য পরিবেশন করে। প্রবাসী বাংলাদেশিরা বিজয়ের চেতনায় কবিতা আবৃত্তি এবং দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক ও খেলাধুলা পর্ব শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..