বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: একটি জৈব অণু ব্যবহার করে অ-বিষাক্ত এবং স্বল্প খরচে ভিটামিন বি থেকে ব্যাটারি চার্জ করা সম্ভব বলে দাবি করছেন এই হার্ভার গবেষক দল।
গবেষক দল রিবোফ্ল্যাবিংয়ের আসল দুটি অণুকে ব্যবহার করে এমন একটি শক্তির উৎস সৃষ্টি করেছে যেটি বাতাস এবং সৌর শক্তি দ্বারা চার্জ গ্রহণ করতে পারবে। এই অণুগুলো পরিবর্তীত হয়ে আমাদের দেহেও জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কুইনানস এবং ফ্যারোসায়ানাইড নামে দুটি খাদ্য উপাদান দিয়ে ব্যাটারিকে এক ধরণের বৈদ্যুতিক শক্তি প্রদান করে গবেষকরা।
তারা সিদ্ধান্ত নেন, অন্য কোন অণু দ্বারা ব্যাটারির ক্ষমতা বাড়িয়ে নিতে। দেখা যায়, এতে ভিটামিন বি২ সবচেয়ে বেশি কার্যকর ফলাফল প্রদান করেছে।
গবেষকদের একজন কাইজাং লিং জানান, এই পদ্ধতিটি বেশ সোজা এবং কার্যকরী। কম খরচে বৃহৎ আকারে এর উৎপাদন করা যাবে। এক্ষেত্রে ব্যাটারি ভিটামিন বি থেকে শক্তি সঞ্চিত করে ব্যাটারির কার্যক্ষমতা বাড়াতে পারবে। ব্যাটারির চার্জ ধারণ ক্ষমতা যতো বেশি হবে, ততবেশি চার্জ ব্যাটারি ধারণ করতে পারবে এই ভিটামিন থেকে।
তবে এই পদ্ধতিতে বড় বড় ব্যাটারিগুলো চার্জ করা সাশ্রয়ী হবে। আরো কিছু পরীক্ষা নিরীক্ষার পর হয়তো ব্যাটারির চার্জের জন্য চার্জারের বদলে ভিটামিন বি ২ এর ব্যবহার শুরু হবে।