× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ভারোত্তোলনে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

admin
হালনাগাদ: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬

ভারতের গুয়াহাটিতে শুরু হয়েছে এসএ গেমসের ১২তম আসর। আর আসরের দ্বিতীয় দিনেই দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন মোল্লা সাবিরা সুলতানা। তার এই পদক জয়ে এসএ গেমসের এবারের আসরে প্রথম পদকের দেখা পেল বাংলাদেশ।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) গুয়াহাটির ফোকেশ্বরি ফুকনোণী ইনডোর স্টেডিয়ামে ৪৮ কেজিতে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশি এই নারী ভারোত্তোলক।

একই ইভেন্টে ১৬৯ কেজি তুলে স্বর্ণ জিতেছেন ভারতের মীরাবাই চানু আর ১৪৫ কেজি তুলে রৌপ্য জয়ের গৌবর লাভ করেন শ্রীলঙ্কার দিনুশা হানসানি।

উল্লেখ্য, এসএ গেমসের এবারের আসরে প্রথমবারের মতো মেয়েদের বিভাগে ভারোত্তোলন অন্তর্ভুক্ত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..