× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

ভারতের রানের পাহাড়

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: দ্বিতীয় দিনেও দাপট অব্যাহত রাখে ভারত। প্রথম দিনে সেঞ্চুরি করে অপরাজিত থাকা বিরাট কোহলি দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। তার এই ইনিংসের সঙ্গে অশ্বিনের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেট হারিয়ে ৫৬৬ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বিরাট কোহলির দল।

শুক্রবার ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিকরা এক উইকেট হারিয়ে ৩১ রান তুলেছে। ফলে, টিম ইন্ডিয়া থেকে আরও ৫৩৫ রান পিছিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে  শুক্রবার ৪ উইকেটে ৩০২ রান নিয়ে খেলা শুরু করেন ভারতের অপরাজিত থাকা ব্যাটসম্যান কোহলি ও অশ্বিন। এই দুই তারকাকে রুখতে না পারায় নিজেদের সংগ্রহ অনেক দূর নিয়ে  যায় ভারত। এর ফলে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কোহলি সহজেই টেস্টে তার সর্বোচ্চ সংগ্রহ পেয়ে যান।

অবশেষে শ্যানন গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কোহলি। আউট হওয়ার আগে ঠিক ২০০ রান করেন তিনি। ২৮৩ বল মোকাবেলা করে ২৪টি বাউন্ডারির সাহায্যে এই ইনিংস সাজান তিনি।

এছাড়া অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও সেঞ্চুরি করেন। তার ২৫৩ বলের ইনিংসে ছিল ১২টি চারের মার। ১১৩ রান করে বিদায় নেন অশ্বিন। ঋদ্ধিমান শাহার ব্যাট থেকে আসে ৪০ রান। আর অমিত মিশ্র করেন ৫৩ রান। ১৭ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ শামি।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট পান দেবেন্দ্র বিশু এবং ক্রেইগ ব্রাথওয়েইট। এছাড়া, দুটি উইকেট দখল করেন গ্যাব্রিয়েল।

ঘরের মাঠে জবাবে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় ওপেনার চান্দ্রিকা ব্যক্তিগত ১৬ রান করে বিদায় নেন। ক্রেইগ ব্রাথওয়েইট (১১) ও নাইটওয়াচম্যান দেবেন্দ্র বিশু (০) রান নিয়ে আজ ব্যাটিংয়ে নামবেন।

ভারতের হয়ে একমাত্র উইকেটটি পান মোহাম্মদ শামি।


এ ক্যটাগরির আরো খবর..