× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক

ভারতের মিশাইল হামলায় পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটিতে বিস্ফোরণ

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ মে, ২০২৫
ভারতের মিশাইল হামলায়

ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রায় যুদ্ধের রূপ ধারণ করে ফেলেছে ইতোমধ্যে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান বিমান ঘাঁটি সহ ৩টি পাকিস্তান বিমান ঘাঁটিতে বিস্ফোরণ। ওই তিনটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

শুক্রবার (৯ মে) মধ্যরাতেও পাওয়া গেছে এমন খবর।

জবাবে পাকিস্তান শুক্রবার রাত হতেই জম্মু-কাশ্মীর, গুজরাট, পাঞ্জাবের একাধিক জায়গায় ড্রোন হামলা চালিয়েছে। একাধিক জায়গায় ড্রোন হামলা নিষ্ক্রিয় করেছে ভারতীয় ডিফেন্স সিস্টেম। এর মাঝেই পাঞ্জাবে ড্রোন হামলায় তিন সাধারণ নাগরিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছে যে বিস্ফোরণগুলি তিনটি বিমান বাহিনীর ঘাঁটিতে ঘটেছে। এই গুলির মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডিতে অবস্থিত নূর খান বিমান ঘাঁটি। এই জায়গা ইসলামাবাদ থেকে ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান।

এদিকে ভারতের এ হামলার পর পর পাকিস্তানের পুরো আকাশসীমা মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এ হামলার জবাবে ভারতেও বড় ধরনের হামলা চালানো হবে বলে ঘোষণা করেছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুড়েছে।

তিনি বলেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে, যার মধ্যে একটি অদমপুরে আঘাত হানে। আর বাকি পাঁচটি তারা ফেলে পাঞ্জাবেরই অমৃতসরে। ভারত তাদের পরিকল্পনার মাধ্যমে পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে।

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর গত ৬ মে মধ্যরাতে বাস্তবিকই পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ আশেপাশের কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দিয়েছে ভারত। এ হামলার কঠিন জবাব দিতে উঠেপড়ে লেগেছে পাকিস্তানও।


এ ক্যটাগরির আরো খবর..