× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক রিপোর্টার

ভারতের মহারাষ্ট্র রাজ‍্যের হাসপাতালে শিশুসহ ২৪ মৃত্যু: ওষুধ ও কর্মী সংকটকে দায়ী করা হয়েছে

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
india

ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় ১২ নবজাতকসহ ২৪ জন রোগী মারা গেছেন। এ জন্য হাসপাতালে ওষুধের অভাব ও কর্মী সংকটকে দায়ী করছেন সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানটির ডিন। মারা যাওয়া ১২ জন বয়স্ক রোগীর মধ্যে পাঁচজন পুরুষ ও সাতজন ছিলেন নারী। ১২ জন শিশুও মারা গেছে। প্রাপ্তবয়স্কদের মধ্যে চারজন হৃদরোগে, একজন বিষক্রিয়ায়, একজন গ্যাস্ট্রিক রোগে, দুইজন কিডনির রোগে, একজন প্রসূতিজনিত জটিলতায় মারা গেছেন। তিনজন ছিলেন দুর্ঘটনায় ভুগছিলেন। শিশুদের মধ্যে টার্মিনাল পর্যায়ে চারজনকে বেসরকারি হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল।

এই মৃত্যুকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, হাসপাতালে কী ঘটেছে সে সম্পর্কে আরও তথ্য চাওয়া হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মহারাষ্ট্রের মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের পরিচালক ডা. দিলীপ মহিসকার বলেছেন, মৃত্যুর বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

নান্দেদের শঙ্কররাও চ্যাভান সরকারি হাসপাতালের ডিন বলেন, গত ২৪ ঘণ্টায় ছয়টি ছেলে ও ছয়টি মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ১২ জন প্রাপ্তবয়স্ক মারা গেছেন। তাদের বেশিরভাগই সাপের কামড় ও বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তিনি বলেন, বিভিন্ন কর্মীদের স্থানান্তর করায় আমরা কিছুটা অসুবিধার সম্মুখীন হয়েছি। ৭০-৮০ কিলোমিটারের মধ্যে আমরা একমাত্র তৃতীয় স্তরের পরিচর্যা কেন্দ্র। তাই দূর-দূরান্ত থেকে এখানে রোগীরা আসেন। মাঝেমাঝে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়।  তখন বাজেট সংক্রান্ত সমস্যা সৃষ্টি হয়।

ডিন আরও বলেন, একটি ইনস্টিটিউট হাফকাইন আছে। আমাদের তাদের কাছ থেকে ওষুধ কেনার কথা ছিল কিন্তু সেটা হয়নি। তবে আমরা স্থানীয়ভাবে ওষুধ কিনে রোগীদের দিয়েছি।

তবে ডিনের ওষুধ ও তহবিল ঘাটতির দাবি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে অত্যাবশ্যকীয় ওষুধ পাওয়া যায়। হাসপাতালের তহবিলে ১২ কোটি (ভারতীয়) টাকা আছে। চলতি অর্থবছরের জন্য ৪ কোটি টাকা অনুমোদিত হয়েছে। রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..