× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ডেস্ক

ভারতের ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
ভারতের ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা

ভারতে রমরমিয়ে চলছে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের কারবার। দেশ জুড়ে এমনই বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যাদের পড়ুয়াদের ডিগ্রি দেওয়ার অনুমতিই নেই। তবুও চলছে সেই সব প্রতিষ্ঠানে পঠনপাঠন। তাই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সাধধান করতেই দেশের 20 টি ভুয়ো বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রকাশিত হয়েছে দেশ জুড়ে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা। যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের দুই শিক্ষা প্রতিষ্ঠানও। ভারতের ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা

ইউজিসির প্রকাশিত ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় দিল্লি থেকেই রয়েছে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান। দিল্লির ৮ টি প্রতিষ্ঠানের পরই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সেই রাজ্যের ৪ টি প্রতিষ্ঠান আছে এই তালিকায়। এরপরই রয়েছে বাংলার দুই প্রতিষ্ঠান। তাছাড়াও তালিকায় আছে অন্ধ্রপ্রদেশের দুটি প্রতিষ্ঠান এবং কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, পুদুচেরির একটি করে ভুয়ো প্রতিষ্ঠান।

দিল্লির ভুয়ো বিশ্ববিদ্যালয়: 

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়

কমার্শিয়াল বিশ্ববিদ্যালয়

ইউনাইটেড নেশনস বিশ্ববিদ্যালয়

ভোকেশনাল বিশ্ববিদ্যালয়

এডিআর-সেন্ট্রিক জুরিডিকাল বিশ্ববিদ্যালয়

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইন্ডিয়ারিং বিশ্বকর্মা মুক্ত বিশ্ববিদ্যালয়

আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়

 

উত্তরপ্রদেশের ভুয়ো বিশ্ববিদ্যালয়: 

গান্ধী হিন্দি বিদ্যাপীঠ

কানপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি

আলিগড়ের নেতাজি সুভাষ চন্দ্র বসু বিশ্ববিদ্যালয় (ওপেন ইউনিভার্সিটি)

লখনউয়ের ভারতীয় শিক্ষা পরিষদ

পশ্চিবঙ্গের যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান ভুয়ো-র তালিতাকায় সেগুলি হল- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন এবং ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, ঠাকুরপুকুর। একইসঙ্গে অন্ধ্রপ্রদেশের দু’টি ভুয়ো বিশ্ববিদ্যালয় হল – ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি এবং ভারতের বাইবেল ওপেন ইউনিভার্সিটি

তালিকায় অন্যান্য রাজ্যগুলির ভুয়ো প্রতিষ্ঠানগুলি হল – কর্ণাটকের বদগনভী সরকার বিশ্ব উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা সমিতি। কেরলের সেন্ট জন ইউনিভার্সিটি। মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত রাজা আরবি বিশ্ববিদ্যালয়ও ভুয়ো। এছাড়া পুদুচেরির শ্রী বোধি একাডেমি অফ হায়ার এডুকেশনেরও ডিগ্রি দেওয়ার কোনও অধিকার নেই।


এ ক্যটাগরির আরো খবর..