× Banner
সর্বশেষ
মাদারীপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ আমেরিকায় খুন হওয়া মাদারীপুরের তরুণীর পরিবারের পাশে জেলা প্রশাসন বাজারে এলো স্যামসাংয়ের নতুন তিন মডেলের চেস্ট ফ্রিজার ইতিহাসের পাঠশালা’র ৭ম বর্ষ উদযাপন  নিখোঁজের চারদিনেও খোঁজ মেলেনি প্রতিবন্ধী সবুজের; চরম উৎকণ্ঠায় পরিবার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মত বিনিময় সভা পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় প্রাণ গেল বড় ভাইয়ের তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার সমর্থনের জন্য ইইউ‌র প্রশংসা প্রতিমন্ত্রীর

র্শাশা প্রতিনিধি

ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ

ACP
হালনাগাদ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ

ভারতের বিধানসভা নির্বাচনকে ঘিরে টানা তিন দিন বন্ধ থাকছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম। সেই সাথে শুধুমাত্র জরুরী চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা যাতায়াত করতে পারবেন। একই সাথে ভারতের পশ্চিবঙ্গের ভোটাররা ভারতে প্রবেশ করতে পারবেন। পচনশীল পণ্য আমদানি-রপ্তানি চলবে।
গত ২৪ এপ্রিল ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শ্রীমতি শিল্পা গৌরীসারিয়া, আই.এ.এস.(স্মারক নং ১০৫০/১৭৪এম) স্বাক্ষরিত  এক পত্রে তিনি উল্লেখ করেছেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩ এর ১৬৩ ধারা অনুযায়ী নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্য ৬টা থেকে  ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মানুষ ও যানবাহন উভয়ের চলাচল সীমাবদ্ধ করার জন্য উত্তর ২৪ পরগনার সমস্ত আন্তর্জাতিক স্থল সীমান্ত  প্রবেশ ও প্রস্থান  বন্ধ থাকবে।
তবে পচনশীল পণ্যবাহী যানবাহন এই আদেশের আওতামুক্ত থাকবে। আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ থাকলেও শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত জরুরী প্রয়োজনে বাংলাদেশ থেকে ভারতে গমন, ভোটের জন্য পশ্চিমবঙ্গের  প্রত্যাবর্তনকারী ভোটার এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, পঁচনশীল পণ্য ব্যতীত নির্বাচন উপলক্ষে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত টানা তিন দিন পেট্রাপোল ও  বেনাপোলের স্থলবন্দরের সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে সকল পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান,  পশ্চিমবঙ্গে নির্বাচন উপলক্ষে তিন দিন যাত্রী চলাচল সীমিত করা হয়েছে। শুধুমাত্র জরুরী চিকিৎসার (মেডিকেল ভিসা) জন্য বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা যাতায়াত করতে পারবে। এছাড়া ভারতীয় যারা বাংলাদেশে অবস্থান করছে তারা ভোট দেওয়ার জন্য ভারত ফিরে যেতে পারবেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টা থেকে সব ধরণের পাসপোর্টযাত্রী চলাচল করতে পারবেন,এরকমই  ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে।
তবে বেনাপোল কাস্টম হাউসসূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য টানা তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম অন্যান্য দিনের ন্যায় স্বাভাবিক থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..