নিখোঁজের চারদিনেও খোঁজ মেলেনি প্রতিবন্ধী সবুজের; চরম উৎকণ্ঠায় পরিবার

নিখোঁজের চারদিনেও খোঁজ মেলেনি প্রতিবন্ধী সবুজের; চরম উৎকণ্ঠায় পরিবার

মাদারীপুরের কালকিনি উপজেলার এক বুদ্ধি প্রতিবন্ধী যুবক সবুজ শিকদার নিখোঁজের চারদিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।

ভুক্তভোগী পরিবার ও থানায় দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সবুজ শিকদার (পিতা: আমিনুল শিকদার) গত ২৪ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে ঢাকার নিউমার্কেট এলাকার বিশ্বাস বিল্ডার্সের সামনে থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে তাকে খুঁজে না পেয়ে তার বোন এনি শিকদার ২৫ এপ্রিল নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। যার নম্বর ১৩৫৮।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ সবুজ একজন বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। প্রতিদিনই তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করছেন, তবে এখনো কোনো হদিস মেলেনি।

উল্লেখ্য, নিখোঁজ সবুজ শিকদারের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের হামেদ খাঁর হাট এলাকায়।

এ বিষয়ে পরিবার ও এলাকাবাসী দ্রুত সবুজকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।