× Banner
সর্বশেষ
আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ

ACP
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২৬
ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ

ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলায় সৃষ্ট তেল সংকটে ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ।

বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার বৈঠকে এ বিষয়ে কথা হয়।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আপৎকালীন পরিস্থিতি বিবেচনায় ভারত সরকারকে বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। তবে দেশটি কি পরিমাণ ডিজেল দিতে পারবে সে বিষয়টি চূড়ান্ত হয়নি।

এদিকে দেশে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৩ হাজার টন ডিজেলের চাহিদা রয়েছে। এর মধ্যে সোমবার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে প্রায় ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু হয়েছে, যা দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে জমা হবে।

জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশের মোট জ্বালানি তেল চাহিদার বড় অংশ ডিজেল হওয়ায় সরকার ভারত থেকে বাড়তি ডিজেল আনতে চায়। বিশেষ করে উত্তরাঞ্চলের জ্বালানি চাহিদা নির্বিঘ্নে পূরণের লক্ষ্যে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ডিজেল সরবরাহ বজায় রাখার পাশাপাশি তা বাড়ানোর চিন্তাভাবনা চলছে।

বর্তমান সংকট মোকাবিলায় ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) এবং আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) কাছে চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দিয়েছে ঢাকা।


এ ক্যটাগরির আরো খবর..