× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভারতের আর্থিক বৃদ্ধি আমেরিকা-চিনের থেকেও বেশি -ভারতের অর্থমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

ভারতের আর্থিক বৃদ্ধি বিশ্বের অন্যান্য দেশ আমেরিকা-চিনের থেকেও তুলনায় অনেক বেশি। পাশাপাশি বেশ কিছু তথ্য ও পরিসংখ্যানও তুলে দিলেন সাংবাদিক বৈঠকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

শুক্রবার এক অনুষ্ঠানে গিয়ে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বলেন গত ৭০ বছরে এত খারাপ আর্থিক অবস্থা ভারত দেখেনি। এরপরই আর্থিক অবস্থার ছবিটা তুলে ধরলেন সীতারামাণ।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বের জিডিপি রেট ৩.২ শতাংশ, যা নিম্নমুখী। আমেরিকা-চিনের মধ্যে চলা বাণিজ্য যুদ্ধ তার অন্যতম কারণ বলেও জানিয়েছেন সীতারামন। তার মধ্যেও ভারতের আর্থিক বৃদ্ধির হার অনেকটাই বেশি বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ভারত যখন ৫ ট্রিলিয়নের অর্ধনীতির কথা বলছে তখন বুঝতে হবে যে সার্বিক উন্নয়নের কথাই বলা হচ্ছে। যাতে সহজে ব্যবসা করা যায় সেদিকে নজর দেওয়া হচ্ছে। মানুষ জীবন যাপন যাতে আরও সহজ হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানা তিনি। এর মধ্যে কর সংক্রান্ত পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন সীতরামণ।

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন গত ৭০ বছরে কেউ কখনও এমন অবস্থা দেখেনি যখন গোটা আর্থিক ব্যবস্থাটাই একটা চাপের মুখে।

আর্থিক ক্ষেত্রের এই চাপকে অভূতপূর্ব হিসাবে উল্লেখ করে, তিনি বলেছেন, গত ৭০ বছরে এর আগে কখনও গোটা আর্থিক ব্যবস্থাকে এমন চাপের মুখে পড়তে হয়নি৷কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না…. বেসরকারি ক্ষেত্রে কেউ কাউকে ঋণ দিয়ে এগিয়ে আসছে না সকলেও নগদ টাকা হাতে নিয়ে বসে রয়েছে৷ তাই এমন বিশেষ কোনও পদক্ষেপ নিতে হবে বলেই মনে করছেন তিনি৷


এ ক্যটাগরির আরো খবর..