ভারতে ৩ দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির উপ মহাপরিচালক সহ ৭ সদস্যের দল

ভারতে ৩ দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির উপ মহাপরিচালক সহ ৭ সদস্যের দল
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভারতে ৩ দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির উপ মহাপরিচালক যশোর রিজিয়ন কমান্ডার এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল দিয়ে ভারতে গেছেন।বুধবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা ভারতে প্রবেশ করেন।
বিজিবির ৭ সদস্যের নেতৃত্বে রয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন রিজিয়ন কমান্ডার যশোর,কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সেক্টর কমান্ডার রাজশাহী,মোহাম্মদ ফেরদৌস হাসান টিটু অধিনায়ক জয়পুরহাট ব্যাটালিয়ন, লেঃ কর্নেল মোঃ মাহাবুবুর রহমান খান নোডাল অফিসার রংপুর রিজিয়ন, লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা অধিনায়ক যশোর ব্যাটালিয়ন,মোঃ রহমত আলী Assistant secretary, south Asia-1 representative, ministry  of foreing affairs, bangladesh এবং মোঃ শামিম হাসান Deputy secretary public security Division Ministry of home affairs bangladesh।
বিজিবি বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আরশাফ হোসেন জানান,কলকাতায় ৩দিন ব্যাপি সীমান্ত সম্মেলনে যোগ দিতে রিজিয়ন কমান্ডার এর নেতৃত্বে একটি টিম বেনাপোল দিয়ে ভারতে গেছেন।আগামী শুক্রবার প্রতিনিধি দল টি ফিরবেন।সীমান্ত দিয়ে মাদক,অস্ত্র বিস্ফোরক পাচার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।