বেনাপোলে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় গার্মেন্টস মালামাল জব্দ

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় গার্মেন্টস মালামাল জব্দ
আঃজলিল শার্শা বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলের চেকপোস্ট কাস্টমস হাউসে একজন পাসপোর্ট যাত্রীর ল্যাগেজ থেকে বিপুল পরিমাণ ভারতীয় গার্মেন্টস মালামাল জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।
বুধবার (৪ মার্চ) কাস্টমস সুপার মোঃ রফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২ টার সময় ভারত ভ্রমণ শেষে বাংলাদেশী  এক পাসপোর্ট যাত্রী ব্যবসার উদ্দেশ্যে কয়েকটি ল্যাগেজে ভর্তি – ওয়ান পিছ ১৮০ পিচ, নাইটি ১০ পিচ, পাঞ্জাবি ২৫ পিচ, টু পিছ ২৪ পিচ, থ্রি- পিছ ২২ পিচ, শাড়ী ৩ পিচ, প্যান্ট ৫ পিচ ভারতীয় গার্মেন্টস মালামাল নিয়ে আসে। যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা। উক্ত মালামাল নিয়ম বহির্ভূত না হওয়ায় সেগুলো ডিএম করা হয়।
তিনি আরও বলেন, উক্ত মালামাল পাসপোর্ট যাত্রী চাইলে সরকার নির্ধারিত সকল ট্যাক্স পরিশোধের মাধ্যমে নিতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।