× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বেনাপোল প্রতিনিধি

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও স্থলবন্দর পরিদর্শন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
ভারতীয় ডেপুটি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মি. পাওনকুমার তুলসিদাস বাদে ও সেকেন্ড সেক্রেটারি মি. গৌরব কুমার আগারওয়াল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত তাঁরা স্থলবন্দরের কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামীম হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবনির্মিত কার্গো টার্মিনাল পরিদর্শন করেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক, সীমান্ত বাণিজ্যের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। পরিদর্শন শেষে তাঁরা বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করেন।
পরিদর্শনকালে স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ইমিগ্রেশন অফিসাররা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..