ভারত মহাসাগরের উপর ইরানের সামরিক মহড়া

নিউজ ডেস্কঃ ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করেছে ইরানের নৌবাহিনী। এই মহড়া চালানির উদ্দেশ্য হলো দেশের সামরিক শক্তি বাড়ানো এবং তার প্রদর্শন করা। তবে এখন পর্যন্ত জানা যায়নি যে এই মহড়ায় নতুন কী কী অস্ত্র ও সামরিক সরঞ্জাম যোগ দেবে।

ফেব্রুয়ারি মাসেই ভারত মহাসাগরের এই সামরিক মহড়া হবে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি। তিনি জানান, আন্তর্জাতিক ক্ষেত্রে এই সামরিক মহড়া ইরানের ক্ষমতা বুঝিয়ে দেবে। খুব শিগগিরই নতুন ধরনের ক্ষেপণাস্ত্র, সাবমেরিন, ডেস্ট্রয়ার সমেত যুদ্ধজাহাজও প্রকাশ্যে আনা হবে বলে তিনি জানিয়েছেন।

তিনি আরো জানান, বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তার জন্য এডেন উপসাগর ও বাবুল মান্দাবসহ গভীর সাগরে নিজেদের উপস্থিতি এবং প্রতিরক্ষা মিশনের উপর ইরানের নৌবাহিনী বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এ পর্যন্ত জলদস্যুদের বহু হামলা ও হামলার পরিকল্পনাকে নষ্ট করে দেওয়াতে ইরানের নৌবাহিনী আগেও সফল হয়েছে। এরা প্রায়ই জলদস্যুতার বিরোধী আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের নৌবাহিনী এই মহড়া চালিয়ে আসছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।