বেনাপোল সীমান্তে ১৬ টি স্বর্ণবার সহ পাচারকারি আটক

বেনাপোল সীমান্তে ১৬ টি স্বর্ণবার সহ পাচারকারি আটক
যশোরের গোগা সীমান্ত পথে ভারতে পাচার কালে  ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ১৬ টি স্বর্ণবারসহ জনি ইসলাম (৪৫) নামে এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বিজিবি।
বুধবার(১৭ আগষ্ট) সকালে ২১ ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে স্বর্ণবার সহ আটক করে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান,তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নজরদারী বাড়ায়। এক পর্যায়ে সন্দেহ ভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরা হয়। পরে শরীর তল্লাশী করে একটি ব্যাগের মধ্য থেকে ১৬ টি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজার মুল্য ১ কোটি ৫৩ লাখ টাকা। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।