ভারত-বাংলাদেশ সীমান্ত অবরোধ ও বাণিজ্য বন্ধের দাবি শুভেন্দু অধিকারীর

ভারত-বাংলাদেশ সীমান্ত অবরোধ ও বাণিজ্য বন্ধের দাবি শুভেন্দু অধিকারীর

বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। গোটা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং কারাবন্দী ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ভারত-বাংলাদেশ সীমান্ত অবরোধ ও বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। সীমান্ত অবরোধ ও বাণিজ্য বন্ধের দাবি

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে কলকাতার ধর্মতলার রাণী রাসমণি অ্যাভিনিউতে ৫০টি সনাতনী সংগঠনের ডাকে আয়োজিত সমাবেশে হিন্দুদের ‘জেগে ওঠার ডাক’ দেন তিনি।

তিনি অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিকারে সক্রিয় ভূমিকা নিতে অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ করে দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছেন একইসঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত অবরোধ করার হুমকিও দিয়েছেন তিনি।

সমাবেশ থেকে একাধিক কমসূচি ঘোষণা করে শুভেন্দু অধিকারী জানান, অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিন স্মরণে ৬ ডিসেম্বর (শুক্রবার) রাজ্যজুড়ে ‘শৌর্য দিবস’ পালন করা হবে। এদিন কলকাতার শ্যামবাজার থেকে সিঁথির মোড় পর্যন্ত মিছিল বের করা হবে। এছাড়া ১০ ডিসেম্বর সকাল ১০টায় বিজেপি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের দাবিতে ঘোজাডাঙ্গা সীমান্ত অবরোধ করবে।

বাংলাদেশের সঙ্গে ভারতের বৈদেশিক বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবি করে ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের বেলডাঙ্গার ইসকন আশ্রমের অধ্যক্ষ কার্তিক মহারাজ প্রতিবাদ সমাবেশে বলেন, হিন্দু নির্যাতন বন্ধ না হলে বৃহৎ আকারের আন্দোলন গড়ে তুলবো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।