× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন নিয়ে এরশাদের সংশয়

admin
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ দেশে কখনো সুষ্ঠু নির্বাচন হবে কি না— এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘এ দেশে সুষ্ঠু নির্বাচন কবে হবে জানি না। আমার জীবদ্দশায় হয়ত দেখে যেতে পারব না।

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে মঙ্গলবার রাতে ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। যারা সরকারে থাকে তাদের পরাজিত করা যায় না মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের রাজনীতি কোথায় যাচ্ছে জানি না। বাঙালি অজেয় জাতি, তাদের কেউ পরাজিত করতে পারবে না। জানি, আবার সুষ্ঠু নির্বাচন হবে। দেশে নতুন সরকার আসবে। এরশাদ বলেন, ‘এম এ জি ওসমানী ছিলেন আপোসহীন নেতা। বঙ্গবন্ধু বাকশাল কায়েম করলে তিনি সংসদ ছেড়ে দেন। তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে আপোসহীন। আজ তার নাম নেই, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে। তিনি বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি করেছি। ঘুরে ঘুরে আমি জমি পছন্দ করেছি। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আমাকে ডাকা হয় না। আশা করি একদিন আসবে, যেদিন আমাকে ডাকা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজ আমাকে খালাস দেওয়া হয়েছে। আমি জজ সাহেবদের বলেছি, সমালোচনা সহ্য করতে হবে। উদারতা দেখাতে হবে। সরকারি উদ্যোগে ওসমানীর জন্মদিন পালন না করার সমালোচনা করে তিনি বলেন, ‘সামান্য সর্দি-কাশি হলেই রাষ্ট্রপতি বিদেশে যান। এখানে আসতে পারেন না কেন।

খালেদা জিয়ার সমালোচনা করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘খালেদা জিয়া বিধবা হতেন যদি ৩ নভেম্বর জেনারেল ওসমানী জিয়াকে জেল থেকে মুক্ত না করতেন। আমাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ নেই। প্রধানমন্ত্রীর মধ্যেও নেই, খালেদা জিয়ার মধ্যেও নেই। ন্যূনতম কৃতজ্ঞতাবোধ না থাকলে ইতিহাস ক্ষমা করবে না। ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ইনাম আহমেদ চৌধুরী, মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..