× Banner
সর্বশেষ
সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী হামলায় আহত গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক

ভনিমির সিসাকের প্যান্ট খুলে গেল!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ভনিমির সিসাক গিয়েছিলেন প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিতে। চতুর্দিকে তখন ক্যামেরার ঝলকানি। এরই মধ্যে যে এমন ঘটনা ঘটে যাবে, ঘুণাক্ষরেও ভাবেননি ক্রোয়েশিয়া-হেলসিঙ্কি মানবাধিকার কমিটির প্রধান।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকারসংক্রান্ত উল্লেখযোগ্য কাজের জন্য মঙ্গলবার সিসাক এবং তার কমিটিকে একটি অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হচ্ছিল। এ সময় ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার কিতারোভিকের পাশে হাসিমুখেই দাঁড়িয়ে ছিলেন সিসাক। বড় কার্ডের মতো একটি মানপত্র হাতে ধরে সবাই পোজ দেওয়ার জন্য তখন প্রস্তুত। আর এ সময়ই ঘটে গেল বিপত্তি। হঠাৎ করে সিসাকের প্যান্ট খুলে নিচের দিকে নেমে যায়। সিসাকও তখন বেকুব হয়ে ফ্যালফ্যাল করে প্যান্টের দিকে তাকিয়ে আছেন। ক্যামেরার সামনে কার্ডটা থাকায় তবু রক্ষে।

প্রেসিডেন্ট অবশ্য এই ঘটনায় বিচলিত না হয়ে এক ঝলক দেখেন সিসাককে। ততক্ষণে টেনেটুনে প্যান্ট ওপরে তুলে পরিস্থিতি সামাল দিয়েছেন সিসাক । পরে হাসিমুখে মানপত্র হাতে ক্যামেরার সামনে পোজ দিলেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..