× Banner
সর্বশেষ
যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ভক্তের ভগবান আজ ভণ্ডের ভগবানে রূপ নিয়েছে

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ মে, ২০১৯
ভক্তের ভগবান আজ ভণ্ডের

রাই কিশোরীঃ বীর, তেজস্বী, অসাধারণ, রাজনীতিবিদ, দুরদর্শী, ধর্মরক্ষাকারী ও দুস্কৃতির বিনাশকারী হিসাবে যার প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, যিনি নিজে সারাজীবনের বেশীর ভাগ সময় লড়াই আর যুদ্ধ করে কাটিয়েছেন। একের পর এক দুবৃত্তকে বিনাশ করেছেন। গত ৫০০ বছর ধরে তার লীলাকে এমনভাবে আমরা কীর্তন করতে শুরু করলাম যাতে বর্তমান যুব সমাজ ভাবে গাছের ডালে বসে পা দোলাতে দোলাতে মেয়েদের চান করা দেখা আর মেয়েদের সঙ্গে ফস্টি নষ্টি করা ছাড়া তার কোনও কাজ ছিলো না। জীবন যার বীরত্বময় আর যুদ্ধময় আমাদের পাল্লায় পড়ে সেই জীবন হয়ে উঠল প্রেমময়, লীলাময় আর নারীময়। সারা জীবনে একটা নারীকে, নিজের স্ত্রীকে যিনি ঠিকমত সময় দিতে পারেননি তাকে ষোলশ নারীর সঙ্গে নাচিয়ে দিলাম। তিনি নিজে কখনো কাউকে খোল-করতাল নিয়ে নাচগান করার পরামর্শ দেননি অথচ সেটাকেই মূখ্য করে আমরা কাদঁতে লাগলাম। সেই যে কান্নার শুরু সেই কান্না আজও চলছে। অলীক অবাস্তব আর যুক্তিহীন কল্পনা মানুষকে কাঁদতে শেখায়। আমরা ভক্ত। তাই ভক্তের ভগবান যখন ভক্তের ভগবান হয়ে ওঠে তখন কেদেঁই কেটে যায়।

আমরা কাপুরুষ এবং দুর্বল চিত্ত। যৌনতা আমাদের মজ্জায় মজ্জায়। ভক্তের ভগবানকেও আমরা আমাদের মত বানিয়ে নিয়েছি। আমাদের ভন্ডামির পাহাড় প্রমাণ ছাই-এর আড়ালে চাপা পড়ে গেছে ভগবান। আর কিছুতেই মাথা তুলতে পারছেনা। আমি কেষ্টঠাকুর, নাড়ুগোপাল বা গোপালঠাকুর নয়-আমি শ্রীকৃষ্ণের কথা বলছি। ভারতের ভগবানকুলের অন্যতম চরিত্র। অসাধারণ বীর এবং বার্থী দুরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতা। অত্যন্ত যুক্তিবাদী। জীবন ও সমাজ কেমন হবে তাঁর বিস্তারিত বিবরণ দিয়েছে গীতায়। প্রচন্ড অস্থির সময়েও কি করে মাথা ঠান্ডা রাখতে হয় তা বলেছেন কুরুক্ষেত্রের মত এক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে। তার এই চরিত্র আমাদের পছন্দ হয়নি। ভক্ত নয় বলে হয়নি। আমরা ভন্ড। যন্ড মানে যদি ষাঁড় হয়, তাহলে ভন্ড মানে ভাঁড় হতে পারে। কৃষ্ণকে নিয়ে আমাদের সেই ভন্ডামো বা ভাঁড়ামো চলছে দীর্ঘদিন ধরে। আমরা জানি ভাবনা আমাদের প্রভাবিত করে। কেউ যদি সর্বদা ভাবে আমি চোর হবো সে চোরই হবে। কেউ যুদ ভাবে আমি ভালো হবো, আমাকে ভালো হতে হবে তাহলে সে ভালো হবেই। গত ৬০০ বছর ধরে একদল মানুষ ভাবছেন জগতে একমাত্র কৃষ্ণই পুরুষ আর সব নারী। এরকম ভাবতে ভাবতে গোটা ভারতের বেশীরভাগ অংশ নারীতে পরিনত হয়েছে। দেখতে শুনতে পুরুষের মত কিন্তু পৌরুষ নেই, দীর্ঘদিন ধরে ভাবছে আমরা তো কেউ পুরুষ নই কৃষ্ণ একমাত্র পুরুষ। এরকম ভাবতে ভাবতে নিজেরাই এখন পৌরুষ হারিয়েছি সে হুশ নেই।

পুরুষ যদি নারী হবার চেষ্টা করে তাহলে নারীও হয়না পুরুষও হয়না। এই মাঝামাঝি লোকের ভিড়ে ভরে গেছে ভারতবর্ষ। চারপাশের অন্যায় সয়ে সয়ে আমাদের পিঠে ঘা। চারপাশে ভন ভন করে বেড়াচ্ছে বিষাক্ত মাছি। তবুও আমাদের চিন্তা নাই, চেতনা নাই। আমরা শুধু কৃষ্ণের নামে হাউমাউ করে কাঁদছি। সেই সুযোগে আমাদের কাঁপড় খুলে নিয়ে পালাচ্ছে দুষ্কৃতিকারীরা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানের অর্ধেকটাই দুষ্কৃতিরা দখল করে নিয়েছে। তবুও আমরা কাঁদছি, ভাবছি কৃষ্ণ বড় খুশি হচ্ছেন। কৃষ্ণ জানেন এরা কাপুরুষ। এদের দিয়ে কিচ্ছু হবেনা। তিনি মুচকি হাসছেন এদের ভন্ডামো আর নপুংসতা দেখে। এইসব কৃষ্ণভক্তরা মিথ্যার জাহাজ। বীর আর সাহসী কৃষ্ণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাকেই ভন্ডামি দিয়ে আর মিথ্যা দিয়ে চাপা দিয়েছেন। যেকোন টিকিধারী নামাবলীধারী কপালে রস তিলকধারী কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করুন-আচ্ছা পৃথিবীতে কৃষ্ণ জন্মেছিলেন কেন-উনি চটপট জবাব কেন লীলাময় এসেছেন লীলা করার জন্য। এই চুড়ান্ত মিথ্যাটি বহুবার বহুজনকে বলতে শুনেছি।

প্রেমাবতার প্রেম ছড়াবার জন্য অবতীর্ণ হয়েছেন। মানুষও গোগ্রাসে গেলে এসব, অথচ শ্রীকৃষ্ণ নিজে কি বলেছেন তা আমরা পাত্তাই দেই না। কেন ভগবান জন্ম নেন স্পষ্ট করে বলা আছে গীতায়।শ্রীকৃষ্ণ নিজে বলেছেন- ‘দুষ্কৃতির বিনাশ আর সাধূদের পরিত্রান করার জন্য’ তিনি জন্ম নেন। অধর্ম নাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য তিনি আসেন। কোন ভন্ডামো নেই, কোন লুকোছাপা নেই, শ্রীকৃষ্ণ যা বলেছেন স্পষ্ট বলেছেন, বলেছেন বীর অর্জুনকে, তাহলে কোন বৈষ্ণব ভক্তের কানে তিনি বলতে গিয়েছিলেন যে, আমি লীলা করতে আসি। অথচ কৃষ্ণের এ কথাটা আমরা প্রচার করিনি কারণ দুষ্কৃতি বিনাশ বা ধর্ম সংস্থাপন করতে গেলে সাহস দরকার পৌরুষ দরকার। তার চেয়ে লীলা অনেক সহজ। রস আছে, তাই বার বার লীলার মত মিথ্যা কথা আওড়ে চলি।

শ্রীকৃষ্ণের ছোটবেলা নিয়েও আমাদের ভন্ডামোর শেষ নেই। বিভিন্ন বাড়ীর দেওয়ালে টাঙ্গানো থাকে নাদুস নুদুস গোপালের ছবি। কোথাও ননী চুরি করছে। কোথাও মাখন চুরি করছে। হাতে মুখে লেগে আছে চুরি যাওয়া ননী আর মাখন। বাড়ির ছোটছেলেরা আচার বা বিস্কুট চুরি করে খেলে বকুনির অন্ত নেই, অথচ ঘরের দেওয়ালে টাঙ্গানো চোর কৃষ্ণের ছবি, বিভিন্ন মন্দিরেও, যেনো চুরি করে খাওয়াটাই কৃষ্ণের ছোটবেলার প্রধান ঘটনা।

আমরা আমাদের স্মরণীয় ঘটনাগুলিকেই ছবি করে তুলে ধরে রাখি। কৃষ্ণের ছোটবেলার ছবি দেখলে মনে হবে ননী আর মাখন চুরিই তার শিশুকালের প্রধান ঘটনা। অথচ বাস্তববুদ্ধি অন্য কথা বলে। ছোটবেলাতেই পুতনা বধ, বকাসুর বধ, যমুনায় কালীয় দমন করে রমনক দ্বীপে পাঠানো, তৃণাবর্ত নধ। এমন নানা বীরত্বব্যঞ্জক ঘটনা জড়িয়ে আছে শিশু কৃষ্ণের জীবনের সাথে। অথচ আমরা এগুলিকে পাত্তা দিই না। তার চেয়ে যশোদা ভগবানের কান ধরে আছে এ ছবি আমাদের অনেক বেশী পছন্দ। আর আমাদের সবচেয়ে পছন্দের নাড়ুগোপাল গোপালঠাকুর। হাতে মন্ডা, নিদেনপক্ষে নকুলদানা নিয়ে বসে আছেন।

আমরা ভন্ড এবং কাপুরুষ তাই কৃষ্ণের শিশুকালের বীরত্বব্যঞ্জক জীবনকে ঢেকে দিয়েছি নাড়ু আর ননী মাখন দিয়ে, বীরত্বকে ঢেকে দিয়েছি দূর্বলতা আর কাপুরুষতা দিয়ে, মেয়েলি ন্যাকামো দিয়ে। কৃষ্ণের জন্ম নিয়ে আমাদের হাজার গালগল্প। সেইসব গল্পে আমরা বুঁদ হয়ে থাকি। বাস্তবটাকে এড়িয়ে চলি, সত্যকে খোঁজার কোনও চেষ্টাও করিনা। আমরা কিছুতেই বুঝিনা যে শুধুমাত্র লীলা করার জন্য টুক করে ভগবান আকাশ থেকে ঝরে পড়েননি। অন্যান্য আর পাঁচটা শিশুর মত নিয়ম মেনেই তাঁর জন্ম হয়েছে। দেবকীকেও ১০ মাস ১০ দিন গর্ভধারণ করতে হয়েছে। নিদারুণ দু:খ আর যন্ত্রণা সহ্য করতে হয়েছে কারাগারের মধ্যে, পৃথিবীতে আসতে গেলে ভগবানকেও যে পৃথিবীর নিয়ম মেনে চলতে হয় এটা তার সবচেয়ে বড় প্রমাণ।

কংসের হাত থেকে বাঁচাতে রাতের অন্ধকারে লুকিয়ে যমুনা পাড় করে গোকূলে লুকিয়ে রেখে আসতে হয়েছে। অথচ এই বাস্তবকে ভুলে তার যাবতীয় দু:খ কষ্টকে ভুলে আমরা মনে রাখলাম ননী চোরা কৃষ্ণকে, তাকে পৃথিবীতে আনার জন্য কারাগারের মধ্যে দিনরাত কাটানো গর্ভবতী দেবকীকে ভুলে গেলাম। মনে রাখলাম যশোদাকে। যাকে তেমন কষ্টই করতে হয়নি। হাতে পায়ে শিকল বাঁধা বসুদেবের পুত্র এই পরিচয় ভুলিয়ে দিলাম অর্ধেকের বেশী লোককে। কৃষ্ণ হয়ে গেলো নন্দলাল, আর যশোদা নন্দন আমাদের ভন্ডামি আর গালগল্পের পরিমান বেশি বলে। দেওয়ালের গোপালঠাকুর আর ননীচোরার ছবি দেখে এমন করলাম যে তার ছোটবেলার বীরত্বের কথাগুলি ভুলেই গেলাম। এখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জন্মাষ্টমী হয়। সরকারিভাবে ছুটি থাকে অনেক জায়গাতেই, বিভিন্ন জায়গায় যে উৎসব হয়, তার মূলে হরিনাম আর দইয়ে হাড়ি ভাঙ্গা। ছোট ছোট ছেলেদের হাতে বাঁশি আর মাথায় ময়ূরের পালক গুঁজে ননী মাখন খাওয়ানো হয়। এমন গোপালঠাকুর এখন ঘরে ঘরে।

হরিনামের চোটে উঠোন কাঁদা, দই হলুদে মাখামাখি। অথচ কৃষ্ণের জন্মদিনে অন্যরকম শপথ নেওয়ার কথা ছিলো। শ্রীকৃষ্ণ যেখানে জন্মেছিলেন সেই মথুরার কারাগার আমাদের প্রাণের ধর। সব অন্যদের। যেমন জীবনের একমাত্র লক্ষ্য জীবনে অন্তত একবার মক্কায় হজ করতে যাওয়া। তেমনই প্রত্যেক কৃষ্ণভক্তের উচিত ছিলো জীবনে একবার ভগবানের জন্মস্থানে যাওয়া। যাবেন কোথায়? যে কারাগারে তাঁর জন্ম হয়েছিলো সেটাইতো এখন অন্যধর্মের দখলে। হাজার হাজার বৈষ্ণব অথবা কৃষ্ণভক্ত জন্মাষ্টমীতে দুহাত তুলে নেচে নেচে কাঁদতে পারেন। কিন্তু কৃষ্ণের জন্মস্থান উদ্ধারের কোন চেষ্টা করতে পারেন না।

কৃষ্ণভক্তদের এগুলো শুনতে খারাপ লাগবে, কারণ এটাই নির্মম সত্য। এর মধ্যে ভন্ডামি নেই। রসের গল্পও নেই। এদের পাল্লায় পড়েই ভক্তের ভগবান ভন্ডের ভগবান হয়েছে। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ভক্তির সাইনবোর্ড। কারও সরু টিকি কারও মোটা টিকি। এদের জিজ্ঞাসা করুন-ভগবান কৃষ্ণের পুত: পবিত্র জন্মস্থান অন্যের দখলে গেলো কেনো। আপনারা তার ভক্ত হয়ে উদ্ধারের চেষ্টা করছেন না কেন। অমনি ভক্ত বলবে এসবই তো তেনার লীলা। উত্তর একেবারে রেডি। সত্যের মুখোমুখি হলে এমনই হয়। লীলা কি দাদ হাজা চুলকানি নাকি। যখন খুশি যেখানে খুশি হবে। ভক্তদের হবে, ভগবানের হবে, ভক্ত না হয়ে ভন্ড হলে এমনই হয়।

সূত্রঃ বৈদিক কণ্ঠ


এ ক্যটাগরির আরো খবর..