× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বড়লেখায় ঝাড়ু-বেলচা হাতে ভোট প্রার্থনায় জাপা’র প্রার্থী!

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫

বড়লেখা প্রতিনিধি, সমছ উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখায় ভোটারের সমর্থন আদায়ে পৌর মেয়র পদপ্রার্থী মীর মুজিবুর রহমান এখন শহর পরিচ্ছন্নকর্মীর ভূমিকায়। তিনি কর্মী-সমর্থক নিয়ে ঝাড়ু, বেলছা হাতে শহর পরিস্কারের মাধ্যমে লাঙ্গল প্রতীকের আনুষ্ঠানিক প্রচারনা শুরু করেন। তার ব্যতিক্রমী প্রচারণা ভোটারের আকৃষ্ট করছে এবং পৌরবাসী বেশ উপভোগও করছেন।

জাতীয় পার্টির (এরশাদ) মেয়রপ্রার্থী মীর মুজিব জানান, আমার প্রধান নির্বাচনী অঙ্গীকার হচ্ছে নির্বাচিত হয়ে প্রথমেই ময়লা-আবর্জনার ভাগাড় পৌর শহরের লোকজনকে দুর্গন্ধমুক্ত ও যানজটমুক্ত শহর উপহার দেয়া। সে লক্ষ্যেই আমি ঝাড়ু-বেলছা হাতে ভোট প্রার্থনায় মাঠে নেমেছি। জাপা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের সালাম-আদাব জানিয়ে ভোটারদের সমর্থন আদায়ে শহরের অলি-গলিতে নির্ঘুম প্রচারণা চালাচ্ছেন জাপা’র এ নেতা।

মেয়রপার্থীর ব্যতিক্রমী প্রচারণায় সার্বক্ষণিক সাথে থাকছেন উপজেলা উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমান পারভীন, আব্দুল মক্তদির তাপাদার, মাস্টার আব্দুল গণি, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ, অর্থ সম্পাদক সুলেমান আহমদ, আইন বিষয়ক সম্পাদক আলী আজাদ, মহিলা জাতীয় পার্টির সভাপতি রোকশানা বেগম, সহ-সভাপতি সামছুন্নাহার, জাপা নেতা আব্দুন নূর, আব্দুস সহিদ, উপজেলা যুবসংহতির সাংগঠনিক সম্পাদক রুয়েল কামাল, ফয়সল আহমদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..