× Banner
সর্বশেষ
দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ব্রিতে প্রথমবারের মতো নারী মহাপরিচালক

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক পদে যোগদান করেছেন ড. ভাগ্য রানী বণিক। বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের আদেশে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

ব্রির সাড়ে চার দশকের ইতিহাসে এই প্রথম একজন নারী শীর্ষ পদে এলেন। ড. বণিক এর আগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্রির বিদায়ী মহাচরিচালক ড. জীবনকৃষ্ণ বিশ্বাসের স্থলাভিষিক্ত হলেন।

ড. বণিক ১৯৫৮ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাঘমারায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালের ৫ সেপ্টেম্বর বারিতে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদান করেন। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (সাবেক বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট) থেকে ১৯৮২ সালে বিএসসি অনার্স ডিগ্রি লাভ করেন। ১৯৮৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিংয়ে স্নাতকোত্তর ও ২০০৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিশিষ্ট ভুট্টা-বিজ্ঞানী ড. বণিক চাকরিজীবনে কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত তাঁর গবেষণা নিবন্ধের সংখ্যা ৩৭। বৃহস্পতিবার ব্রিতে তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. শাহজাহান কবীর ও পরিচালক (গবেষণা) ড. মো. আনছার আলী ও প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..