× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন থেরেসা মে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

নিউজ ডেস্কঃ ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন থেরেসা মে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি। এ দিনই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন ডেভিড ক্যামেরন।
গতকাল সোমবার ১০ ডাউনিং স্ট্রিটে দাঁড়িয়ে এ কথা বলেন বিদায়ী প্রধানমন্ত্রী। তিনি জানান, বুধবার বিকেলে তিনি বাকিংহাম প্যালেসে রানী এলিজাবেথের কাছে জমা দেবেন পদত্যাগপত্র।
বিবিসির খবরে বলা হয়, গতকাল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের নির্বাচন থেকে থেরেসা মের প্রতিদ্বন্দ্বী অ্যান্দ্রিয়া লিডসম সরে দাঁড়ালে এটা স্পষ্ট হয়ে যায়, বর্তমান ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে-ই হতে যাচ্ছেন করজারভেটিভ পার্টির নতুন নেতা, তথা ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে ডেভিড ক্যামেরনের উত্তরসূরি। দলের অনেক নেতাই যত দ্রুত সম্ভব থেরেসা মে’র হাতে মতা হস্তান্তরের দাবিও তুলেছেন।
লিডসমের সরে দাঁড়ানোর কয়েক ঘণ্টা পরেই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানালেন, তিনি বুধবার দায়িত্ব ছেড়ে দেবেন আনুষ্ঠানিকভাবে। ১০ ডাউনিং স্ট্রিটে সংপ্তি এক বক্তব্যে ক্যামেরন বলেন, অ্যান্দ্রিয়া লিডসম দলের নেতৃত্বের লড়াই থেকে সরে দাঁড়িয়ে ‘একদম সঠিক সিদ্ধান্ত’ নিয়েছেন। তার উত্তরসূরি হিসেবে থেরেসা মে দায়িত্ব গ্রহণ করবেন তিনি ‘খুশি’ হয়েছেন বলেও জানান এ সময়। তবে ‘আমি আজ মঙ্গলবার শেষ বৈঠকে সভাপতিত্ব করব। আগামীকাল বুধবার আমি হাউজ অব কমন্সে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বেও অংশ নেব। এর পর আমি রাজভবনে আমার পদত্যাগপত্র জমা দেবো।’


এ ক্যটাগরির আরো খবর..