× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

নিউজ ডেস্ক

ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে ঋষি সুনক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
ঋষি সুনক

ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক। প্রথম দফার ভোটে কনজারভেটিভ পার্টির প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি ৮৮ টি ভোট পেলেন প্রাক্তন ব্রিটিশ অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তাঁর মূল প্রতিদ্বন্দ্বি বর্তমান বাণিজ্য প্রতিমন্ত্রী পেনি মর্ডান্ট। পেনি পেয়েছেন ৬৭ টি ভোট। বিদেশমন্ত্রী লিজ ট্রাস ৫০ টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। বুধবার আরও দুই প্রতিদ্বন্দ্বী বাদ পড়েন প্রধানমন্ত্রীত্বের দৌড় থেকে।

জানা যায়, ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পতনের অন্যতম কারণ অর্থমন্ত্রী পদ থেকে সুনকের পদত্যাগ। দলের মোট ৩৫৮ জন সাংসদের (এমপি) মধ্যে ৮৮ জনের সমর্থন পেয়েছেন সুনক। চ্যান্সেলর নাদিম জাহাউই এবং প্রাক্তন মন্ত্রিপরিষদ মন্ত্রী জেরেমি হান্ট কমপক্ষে ৩০ জন সংসদে ভোট না পেয়ে বেরিয়ে গেছেন লড়াই থেকে।

জানা যাচ্ছে, ২১ জুলাইয়ের মধ্যে প্রতিদ্বন্দিতা চূড়ান্ত দুইজনের মধ্যে নিয়ে আসতে হবে। এরপরে ২০০,০০০ কনজারভেটিভ পার্টির সদস্যরা ভোট দিয়ে নতুন নেতা নির্বাচন করবেন। ৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে প্রধানমন্ত্রীর নাম।

সাউদাম্পটনে ঋষি সুনকের দাদু ঠাকুমা ছিলেন পঞ্জাবের বাসিন্দা।  ঋষির বয়স ৪২ বছর। ঋষি সুনকের বাবা একজন জেনারেল প্র্যাকটিশনার ও মা একজন ফার্মাসিস্ট। ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির কন্যা অক্ষতা মূর্তি তাঁর স্ত্রী। তাঁদের দুটি কন্যা সন্তানও রয়েছে।

২০২০ সালে প্রথম পূর্ণ মন্ত্রিসভা পদ অর্থাৎ রাজকোষের চ্যান্সেলর নিযুক্ত হন ঋষি। করোনা মহামারীর সময়কালে ব্যবসা এবং কর্মচারীদের সাহায্য করার জন্য কয়েক বিলিয়ন পাউন্ড মূল্যের বিশাল প্যাকেজ তৈরির পরে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন ঋষি।

অপরদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ঋষি এগিয়েছিলেন গুজরাতি বংশোদ্ভূত বর্তমানে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পাটিল। তিনি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে নাম তুলে নিয়েছেন। তিনি বলেন, ব্রিটেনকে সুরক্ষিত রাখাই আমার প্রথম লক্ষ্য। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আমি নেই।


এ ক্যটাগরির আরো খবর..