× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

ব্রিটেনে সবুজ সংকেত না পাওয়ায় শেখ হাসিনাকে সময় দিয়েছে ভারত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
প্রতিবেশী রাজনীতিতে জড়াতে চাইছে না ভারত

শেখ হাসিনাকে সময় দিয়েছে ভারত । বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে যেতে চান, কিন্তু ব্রিটেন থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। অন্য কোনো দেশে তিনি যাবেন কি না, সেই ভাবনাচিন্তা চলছে। আপাতত সেজন্যই ভারত তাকে সময় দিয়েছে। জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) দিল্লির সর্বদল বৈঠকে তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, আপাতত শেখ হাসিনাকে কিছু দিন সময় দিতে চায় ভারত সরকার। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা তিনি ভারত সরকারকে জানাবেন। সেই ভাবনাচিন্তার জন্য সময় নিচ্ছেন। হাসিনার পরিকল্পনা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ভারতীয়দের পরিস্থিতির দিকেও নজর রেখেছে কেন্দ্রীয় সরকার। এখনই জরুরি ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতীয়দের সরিয়ে আনা হচ্ছে না। যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, তার দিকে আমরা নজর রাখছি। সঠিক সময় এলে ভারত সরকার সঠিক পদক্ষেপ করবে।

আনন্দবাজার জানায়, সোমবার বাংলাদেশ থেকে বেরিয়ে গাজ়িয়াবাদের হিন্দোন বিমানঘাঁটিতে নামেন শেখ হাসিনা। জানা গেছে, ওই ঘাঁটিতেই রাতযাপন করেন শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..