× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল ঠাকুরগাঁওয়ে ভর্তি কার্যক্রম শুরু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  : ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল ঠাকুরগাঁওয়ে ২০১৮ শিক্ষাবর্ষে প্লে থেকে সপ্তম শ্রেনী পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে ভর্তি কার্যক্রম উদ্বোধন করেছেন ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মাহফুজ কবির।
পরে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কর্নেল (অব:) সালাউদ্দিন খান শিক্ষার্থী ও অভিভাবকদের সাক্ষাৎকার গ্রহন করে যাচাই বাছাইয়ের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী, আইজীবি মোস্তাক আলম টুলু, স্কুলের উপদেষ্টা অরুনাংশু দত্ত টিটো, মহেবুল্লাহ চৌধুরী আবু নূর, অশোক কুমার রায়, রংপুর ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজের চীফ এডমিন অফিসার শফিক, ঠাকুরগাঁও ক্যাম্পাসের চীফ এডমিন অফিসারর জাহিদুল ইসলাম, জুনিয়র অফিসার আসাদুজ্জামান আশা, হারুন অর রশিদ প্রমূখ।
অভিভাবক এস এম মহসীন জানান, ঠাকুরগাঁওয়ে ভালো মানের ইংলিশ মিডিয়াম স্কুল নেই। এই স্কুল নতুন শুরু করছে তাই আমার নাতি শাহরিয়ার এহ্সান শাইফকে ভর্তি করানোর জন্য নিয়ে আসলাম। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে ইংরেজির কোন বিকল্প নাই। আমাদের অভিভাবকদের আশা ব্রিটিশ ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের সন্তানকে যুগের সাথে তাল মিলিয়ে চলার মতই শিক্ষাদান করবে।
প্রিন্সিপাল কর্নেল (অব:) সালাউদ্দিন খান বলেন, ঠাকুরগাঁওয়ে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল হবে দেশ সেরা প্রতিষ্ঠান। আমরা পাঠদানের মাধ্যমে বুঝিয়ে দিতে চাই আন্তজার্তিক মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যম গুলো কি। জেলায় শিক্ষার মান বাড়াতে এখানে সুন্দর মনোরম পরিবেশের মাধ্যমে ও দক্ষ শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পাঠদানে আমরা বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, শিক্ষা প্রসারের দিক থেকে এ অঞ্চলের মানুষ অনেক পিছিয়ে রয়েছে। এর একমাত্র কারণ জেলায় ভাল শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। সেই দিকে লক্ষ্য করেই ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল কাজ করে চলছে।
ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। আগামী পহেলা জানুয়ারি বই উৎসবে আয়োজনের মাধ্যমে ২০১৮ শিক্ষা বর্ষের যাত্রা শুরু হবে।


এ ক্যটাগরির আরো খবর..