× Banner
সর্বশেষ
বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান মধুখালীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানিতে ১৭৭ মামলা নিষ্পত্তি নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন

বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য চট্টগ্রাম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি এলাকার চাকপাড়ায় বৃদ্ধ এক বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে বিহারে তাঁর গলা কাটা লাশ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম উ গাইন্দা (৭০)। তিনি গ্রাম থেকে কিছুটা দূরে ছোট একটি বিহারে একাই থাকতেন।

চাকপাড়ার কারবারি (পাড়াপ্রধান) অঞো থোয়াই চাকের ভাষ্য, সকালে ওই বিহারে ছোয়েং (ভিক্ষুদের খাবার) দিতে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁর গলা কাটা লাশ পাওয়া যায়। ভিক্ষু হওয়ার আগে তাঁর গৃহী নাম ছিল মংশৈউ চাক।

অঞো থোয়াই বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বাইশারি এলাকায় বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরে সম্ভবত ভিক্ষুকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে হত্যাকারীদের পায়ে চিহ্ন রয়েছে। বিহারের সব জিনিসপত্র সাজানো গোছানো অবস্থায় রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আহসান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে তাঁকে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে। কে বা কারা কেন বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে, তা এখনই বলা যাচ্ছে না।

গত ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে দুর্বৃত্তরা যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও মঞ্চ নাট্যকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে। এর দুদিন আগে ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে তাঁর শালবাগানের বাসার কাছে কুপিয়ে হত্যা করা হয়। এর এক দিন আগে ২২ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরমানন্দ রায় নামের এক সাধু ছুরিকাঘাতে নিহত হন।


এ ক্যটাগরির আরো খবর..