× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

ফরিদপুর প্রতিনিধি

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নারীর মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছোলনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আনজিরা বেগম (৫৮)। তিনি আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্যার স্ত্রী। বর্তমানে তিনি তার ছেলে আনিচের (৪০) সঙ্গে বোয়ালমারীর ছোলনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালী অভিমুখী একটি লোকাল ট্রেন ছোলনা এলাকায় সাবেক ইউপি সদস্য নান্নু কাউন্সিলরের বাড়ির সামনের রেলগেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। রেললাইনের অপর পাশ থেকে কাপড় নিয়ে ফেরার সময় অসাবধানতাবশত পা পিছলে আনজিরা বেগম রেললাইনের ওপর পড়ে যান। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মাথা ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু এবং আইনগত প্রক্রিয়া রেলওয়ে পুলিশ সম্পন্ন করবে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..