বোদায় জনগণকে অবহিতকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে বোদায় ২২মে (সোমবার) বিকেল ৪টায় সাকোয়া ডিগ্রী কলেজ মাঠে পঞ্চগড় জেলা তথ্য অফিসের আয়োজনে  জনগণকে অবহিতকরণ বিষয়ে এক আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।

বর্তমান সরকারের ভিশন-২০২১, সাফল্য, অর্জন, ও  উন্নয়ন ভাবনা বিষয়ে জনসচেতনতা এবং উন্নয়ন কর্মকান্ডে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জনগনকে অবহিত করণ সভায় সাকোয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আফাজুল ইসলাম এর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহম্মেদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাকোয়া ডিগ্রী কলেজ সভাপতি সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ, উপাধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, জেলা তথ্য অফিসার জাউল করিম সিদ্দিকী, অধ্যাপক মোঃ ফারুক আলম টবি, জেলা পরিষদ সদস্য মোঃ জাকির হুসেন, অধ্যাপক এ এইচ এম সাইফুল ইসলাম সোহাগের, সুলতান উদ্দীন, বোদা থানার ওসি একি এম নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা মেহেদী হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুল খায়ের, শিক্ষক-শিক্ষার্থী, অবিভাব, সাংবাদিকসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অধ্যাপক এ এইচ এম সাইফুল ইসলাম সোহাগের নির্দেশনায় এক মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান ও সরকারের ভিশন-২০২১, সাফল্য, অর্জন, ও লক্ষ্য বিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।